বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের পক্ষ থেকে তাঁর নির্বাচনী এলাকায় ইফতারসহ চার হাজার প্যাকেট খাদ্য সামগ্রী উপহার পাঠিয়েছেন।
পবিত্র রমজান উপলক্ষ্যে মন্ত্রী তাঁর নোয়াখালী-৫ নির্বাচনী এলাকার কোম্পানীগঞ্জ উপজেলার জন্য দুই হাজার ও কবিরহাট উপজেলার জন্য দুই হাজার করে মোট চার হাজার প্যাকের খাদ্য সামগ্রী পাঠিয়ে তা দলমত নির্বিশেষে অসহায় পরিবারে বিতরণের নির্দেশ দেন।
বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা কোম্পানীগঞ্জের আট ইউনিয়নে দুইশ করে প্যাকেট বিতরণ করেন বাকীগুলো পৌর এলাকাসহ আশপাশের এলাকায় বিতরণ করেন।
উল্লেখ্য, মন্ত্রী ওবায়দুল কাদের ইতিপূর্বে দুই উপজেলার জন্য দুই দফায় ১০ লক্ষ টাকা করে মোট ২০ লক্ষ টাকা এবং ২৬ মেট্রিক টন চাল অনুদান হিসেবে পাঠিয়েছিলেন। দেশের পরিস্থিতি অনুযায়ী মন্ত্রীর এ সহযোগিতা অব্যাহত থাকবে বলে মেয়র আবদুল কাদের মির্জা জানিয়েছেন।
বার্তা বাজার / ডাব্লিও.এস