বাংলাদেশের ৬৪ জেলার ৬০টিতেই করোনা ভাইরাস ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
রাঙামাটি, খাগড়াছড়ি, ঝিনাইদহ, সাতক্ষীরা এই ৪ টি জেলায় এখনো করোনা ভাইরাস ছড়ায়নি।
করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে শনিবার (২৫ এপ্রিল) দুপুরে এ তথ্য জানান তিনি।
ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় তিন হাজার ৪২২টি নমুনা সংগ্রহ করা হয়। এর মধ্যে তিন হাজার ৩৩৭টি নমুনা পরীক্ষা করা হয়। সব মিলিয়ে নমুনা পরীক্ষা করা হয়েছে ৪৩ হাজার ১১৩টি।
গত ২৪ ঘণ্টায় নতুন যে নমুনা পরীক্ষা হয়েছে তার মধ্যে আরও ৩০৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ৯৯৮ জনে। আক্রান্ত রোগীদের মধ্যে মারা গেছেন আরও নয় জন, এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল ১৪০ জনে।
বার্তাবাজার/কে.জে.পি