আদিপত্য বিস্তারের জের: রাতের আধারে সন্ত্রাসীদের ব্রাশ ফায়ার

খাগড়াছড়ি ও রাঙ্গামাটি সীমান্ত এলাকা বাঘাইছড়িতে রাত ৮টায় একদল সন্ত্রাসীরা অন্ধকারে এলোপাতাড়ি ব্রাশ ফায়ার করেছে সন্ত্রাসীরা এতে স্থানীয় গ্রাম বাসীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বাঘাইছড়ি থানার ওসি এমএ মনজুর ফায়ারের বিষয়টি নিশ্চিত করে বলেন, বাঘাইছড়ি ইউনিয়নের নবরত্ন বনবিহারের পিছনে অজ্ঞাত সন্ত্রাসীরা ৪/৫ রাউন্ড গুলি ছুড়ে এতে কেও হতাহত না হলেও এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে, আমরা ধারনা করছি আদিপত্য বিস্তারের লক্ষে পাহাড়ের কোন একটি আঞ্চলিক দল গুলিবিনিময় করেছে।

উল্লেখ্য, বাঘাইছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় পাহাড়ের আঞ্চলিক দলের ৪ টি গ্রুপের সম-অবস্থান রয়েছে প্রায় সময় আদিপত্য বিস্তারের লক্ষে নিজেদের মধ্যে বন্দুক যুদ্ধে লিপ্ত হয়, বাঘাইছড়ি এলাকায় রাবার বাগান,তালুগদার পাড়া, জীবতলী সহ বেশ কিছু এলাকায় এসব আঞ্চলিক গ্রুপের যাতায়াত কিছুটা বেড়েছে স্থানীয়দের ধারনা যেকোন সময় বড় ধরনের সংঘাত সংঘর্ষ হতে পারে।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর