এবার দূষিত বাতাসের কণায় মিলল করোনাভাইরাস

বিজ্ঞানীরা এবার দূষিত বাতাসের কণায় নভেল করোনা ভাইরাসের সন্ধান পেয়েছেন। বাতাসের মাধ্যমে করোনা ভাইরাস দূরবর্তী স্থানে ছড়ায় কিনা সে বিষয়ে এক গবেষণা চালাচ্ছেন একদল বিজ্ঞানীরা।

দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদনে বলা হয়, গবেষণায় বায়ু দূষণকারী কণায় তারা করোনা ভাইরাস শনাক্ত করেন।

তবে, গবেষণাটি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। বায়ু দূষণকারী কণা করোনাভাইরাস বহন করতে পারলেও এর মাধ্যমে কোভিড-১৯ রোগ ছড়াতে পারে কিনা সে বিষয়ে এখনও জানা যায়নি।

বিজ্ঞানীরা মানসম্মত পদ্ধতিতে ইতালির বার্গেমো প্রদেশের একটি শিল্পাঞ্চল থেকে একাধিক নমুনা সংগ্রহ করে একটি জিনের সন্ধান পান যার সাথে কোভিড-১৯ সৃষ্টিকারী করোনাভাইরাসের অনেক মিল রয়েছে। পরে পরীক্ষাগারে সেটিকে করোনাভাইরাসের জিন হিসেবে শনাক্ত করা হয়।

এই গবেষণায় নেতৃত্ব দিচ্ছেন ইতালির ইউনিভার্সিটি অব বোলোগনার লিওনার্দো সেটি। তিনি বলেন, “দূষিত বাতাসের মাধ্যমে করোনাভাইরাস ছড়ায় কিনা সেটা জানা অত্যন্ত জরুরি। এটা না জানতে পারলে প্রয়োজনীয় ব্যবস্থা আবিস্কার করা সম্ভব হবে না। ”

এছাড়া কোভিড-১৯ রোগকে মহামারি হিসেবে ঘোষণার আগে অধিক দূষিত বায়ুযুক্ত এলাকায় এর সংক্রমণে মৃত্যুর হার বেশি বলে জানান বিজ্ঞানীরা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর