শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির উদ্যোগে ‘দুর্যোগে আলোর গেরিলা’ ইউনিট গঠিত

“সকল ত্যাগে পল্লী বিদ্যুৎ রাখিবো সচল” এই মূলমন্ত্র ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বিভিন্ন শ্রেণির গ্রাহকদের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে পল্লী বিদ্যুতায়ন বোর্ড কর্তৃক “দুর্যোগে আলোর গেরিলা” ইউনিট চালু করা হয়েছে। মোট ১৬টি গেরিলা ইউনিট এর মাধ্যমে শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির ২ লক্ষ ৫২ হাজার গ্রাহক এই সেবা পাবেন।

শনিবার (২৫ এপ্রিল) পল্লী বিদ্যুৎ সমিতি শেরপুর সদর দপ্তরে এ কার্যক্রমের উদ্বোধন করেন সমিতির জেনারেল ম্যানেজার মো. আলী হোসেন।

এ সময় জিএম বলেন, করোনাভাইরাস এর সংক্রমণ, গ্রীষ্মের তাপদাহ, পবিত্র মাহে রমজান এবং কালবৈশাখী ঝড়-বৃষ্টির সময় বিদ্যুৎ বিভ্রাট দ্রুত নিরসনের জন্য এই “দুর্যোগে আলোর গেরিলা” সার্বক্ষণিকভাবে প্রস্তত থাকবে। আজকে থেকে দেশের প্রতিটি পল্লী বিদ্যুৎ সমিতির মত শেরপুর পল্লী বিদ্যুৎ সমিতিতেও এই সেবা চালু হলো। এবং যে কোন পরিস্থিতিতেই প্রতিটি গ্রাহককে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবা দেওয়াই আমাদের লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, এজিএম (ও এন্ড এম) মোঃ আকবর হোসেন, এজিএম (ফিন্যান্স) মোহাম্মদ শফিকুল ইসলাম সহ বিভিন্ন উপজেলায় সাব জোনাল অফিসারগণ।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর