অঘোষিত লকডাউনের ১ মাস আজ

করোনা মোকাবেলায় দেশে অঘোষিত লকডাউনের রাজধানীবাসীর ১ মাস হল আজ। গত ত্রিশ দিন ধরে ঘরেই কেটেছে রাজধানীর বেশির ভাগ মানুষের। ছোটদের গন্ডি সীমিত হয়ে গেছে বাইরে যেতে না পেরে।

ঘরবন্দি হওয়ার দু:খের পাশাপাশি করোনার ভয়ও তাড়া করেছে রাজধানীবাসীর। এর বাইরেও কিছু পেশার এবং ছিন্নমূল মানুষের বাইরেই থাকতে হচ্ছে।

কংক্রিটের শহর ঢাকায় আকাশ দেখা যায় না, এমন বাস্তবতায় বাইরের পরিবেশে নি:শ্বাস নিতে পারছেন না নগরবাসী-তাও এক মাস হয়ে গেলো। করোনা মোকাবেলায় অঘোষিত লক ডাউনে এক রকম গৃহবন্দী হয়ে পড়েছে দেড় কোটির বেশি মানুষের এ শহরের বাসিন্দারা।

মুক্ত হাওয়ায় বাস করলে শরীর ভালো থাকে- এমন কথা সব সময় বলা হলেও এখন বলা হচ্ছে বাইরে না বেরুতে। তাতেই সবার মঙ্গল। গৃহবন্দী গয়ে থাকার স্বভাব বিরুদ্ধ হলেও মাসখানেক ধরে তাই করে আসছেন দেশের মানুষ।

কিন্ত কিভাবে কাটছে এ অফুরান অবসর?

মুক্ত বিহঙ্গের পাখা মেলে যে ছোট্টমনিরা ঘুরে বেড়াতো তারাও এখন চার দেয়ালে বন্দি। তাদের সামলাতে রীতিমত হিমশিম খাচ্ছেন অভিভাবকরা। কিন্ত এত আতঙ্ক আর ভয়ের মাঝেও থেমে নেই জীবনের পথচলা।

জীবিকার তাগিদেও কিছু মানুষকে বাইরে আসতে হয়েছে। আবার কিছু মানুষ আছে পেশার কারণেই যাদের বাইরে থাকতে হচ্ছে। এছাড়া ছিন্নমূল মানুষের কাছে বাসায় থাকার আহবান কিছুটা প্রহসনের মতো। সব শ্রেণী পেশার মানুষের আশা-শিগগীরই কেটে যাবে করোনার দুর্যোগ। আবার তারা নিশ্বা:স নেবে মুক্ত বাতাসে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর