সাভার উপজেলা ছাত্রলীগ সভাপতির উদ্যোগে ৬০০ পরিবারের মাঝে ইফতার বিতরণ

ঢাকার সাভারে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীবের অণুপ্রেরণায় সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিকের উদ্যোগে ‘মানবতার ইফতার বাজার’ ব্যানারে ধর্মপ্রাণ দুঃস্থ ও অসহায় ছয়শত পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (২৬ এপ্রিল) সাভার সিটি সেন্টারের সামনে নির্দিষ্ট সামাজিক দূরত্ব বজায় রেখে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

ছবি : বার্তা বাজার

এব্যাপারে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব জানান, করোনাভাইরাস সংক্রমনের কারণে এমনিতেই অসহায় ও দুঃস্থ পরিবারগুলি কাজ না থাকায় ভীষণ সমস্যার ভিতরে রয়েছে। এদিক বিবেচনা করে ধর্মপরায়ন মুসলিম পরিবারের ভিতরে এসব অসহায় মানুষগুলো যাতে পবিত্র মাহে রমজানের রোজা সুন্দরভাবে পালন করতে পারে, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিক উদ্যোগ নিয়েছে তাদের মাঝে ইফতার সামগ্রী বিতরণের। তার এই উদ্যোগকে স্বাগত জানাই।

এব্যাপারে গণমাধ্যমকে সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক বলেন, পবিত্র রমজান মাস শুরুর আগে থেকেই আমি অসহায় পরিবারগুলো যাতে সুষ্ঠুভাবে রোজা পালন করতে পারে তাই নিয়ে ভাবছিলাম। এ বিষয়ে জননেতা মঞ্জুরুল আলম রাজীব ভাইয়ের সাথে আলোচনা করলে তিনি আমাকে অনুপ্রেরণা দিয়েছেন। আজ (শনিবার) আমরা সাভার সিটি সেন্টারের সামনে ৬ শত অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছি।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর