ইরানে করোনায় মৃত্যুর হার কমেছে ৭০ ভাগ

ইরানের উপ স্বাস্থ্যমন্ত্রী ইরাজ হারিরচি জানিয়েছেন, ইরানে করোনা ভাইরাস মৃত্যুর হার আগের চেয়ে এ হার ৭০ শতাংশ কমেছে। সরকার এবং জনগণের কার্যকর পদক্ষেপের কারণে করোনা পরিস্থিতির এ উন্নতি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

শনিবার(২৫ এপ্রিল) হারিরচি বলেন, দেশব্যাপী করোনাভাইরাসের সংক্রমণ শতকরা ৫০ ভাগ এবং মৃত্যুর ঘটনা শতকরা ৭০ ভাগ কমে গেছে।

ইরাজ হারিরচি জানিয়েছেন, দেশে করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা দারুণভাবে কমতে শুরু করেছে। সরকার এবং জনগণের মধ্যে পারস্পরিক সহযোগিতার কারণে এই ভাইরাসে মৃত্যু এবং সংক্রমণের মাত্রা কমে গেছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর