ত্রাণের জন্য হাঁটতে হাঁটতে বেহুঁশ হলেন ফরিদা!

ত্রাণের জন্য জন্য হাঁটতে হাঁটতে রাজধানীর খিলগাঁও থেকে এসেছেন বংশালে গেছেন ফরিদা বেগম। তবে ত্রাণ পেলেও তা নিয়ে ফেরার আগে জ্ঞান হারান তিনি।

শনিবার(২৫ এপ্রিল) রাতে এমন একটি ছবি ও ক্যাপশন ফেইসবুকে ভাইরাল হয়। ছবিটি তুলেছেন মাহমুদ হোসেইন অপু। ছবির সঙ্গে দেওয়া ক্যাপশনে এসব তথ্য জানা যায়।

এতে বলা হয়, বংশালে এসে ফরিদা বেগম আধা কেজি চাল পান। আর এরপরই তিনি জ্ঞান হারিয়ে ফেলন। সূর্যতাপ এবং তার পরিবারের খাবারের সমস্যা নিয়ে উদ্বেগের কারণে তিনি শেষ পর্যন্ত সড়কেই বেহুঁশ হয়ে পড়েন বলে ক্যাপশনে বলা হয়।

ছবির মন্তব্যের ঘরে অনেকেই ওই নারীকে সহযোগিতা করতে চান বলে জানান।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর