হবিগঞ্জে নতুন করে আরও ২০ জন প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়াল ৪৬ জনে। নতুন আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী ও তিন ম্যাজিস্ট্রেট রয়েছেন।
শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় জেলা সিভিল সার্জন ডা. একেএম মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে এতথ্য নিশ্চিত করে জানান, ঢাকায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে শনিবার প্রাপ্ত নমুনার প্রতিবেদনে তাদের কারোনা পজেটিভ এসেছে।
নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতালের চিকিৎসক একজন, নার্স দুইজন, চালক দুইজন, প্যাথোলজি বিভাগের দুইজন, ব্রাদার দুইজন এবং দুইজন আয়া ও ঝাঁড়ুদারসহ মোট ১৫ জন। অন্য পাঁচজন হবিগঞ্জের বিভিন্ন এলাকার বাসিন্দা।
কোভিড-১৯ সংক্রমণ ব্যক্তিদের শিগগিরই আইসোলেশনে রাখা হবে বলেও জানান সিভিল সার্জন।
বার্তা বাজার / ডাব্লিও.এস