রান্নাঘরে ঈষত্ লালচে নিরীহ সরিষার তেল নাকের ছিদ্রে দু’ফোঁটা দিলেই করোনা ভাইরাস মরে যাবে বলে দাবি করেছেন, রামদেব।
বিশ্বজুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে করোনা ভাইরাসের প্রতিষেধক খুঁজছেন বিজ্ঞানীরা। আর এ সময়ে একের পর এক আজব ও অবৈজ্ঞানিক থিওরি দিয়ে যাচ্ছেন অনেকেই।
করোনা পরিস্থিতি নিয়ে একটি ভারতীয় সংবাদমাধ্যমের আয়োজিত আলোচনা সভায় অংশ নিয়েছিলেন রামদেব। সেখানে তিনি দাবি করেন, বয়স্করা বিশেষ করে যাদের হাইপার টেনশন ও হার্টের সমস্যা রয়েছে, তারা যদি ৩০ সেকেন্ড নিঃশ্বাস বন্ধ করে থাকতে পারেন, তবে বুঝে নিতে হবে তাদের শরীরে করোনা নেই।
একইভাবে কম বয়সীদের ক্ষেত্রে ১ মিনিট শ্বাস বন্ধ রেখে এই পরীক্ষা চালানো যেতে পারে। এ পর্যন্ত সব ঠিকই ছিল। এরপর তিনি বলেন বলেন, যোগের পাশাপাশি নাকের ছিদ্রে দু’ফোঁটা সরিষার তেল দিলে, শ্বাসনলিতে থাকা করোনা ভাইরাস পেটে চলে যাবে। আর সেখানে গেলেই অ্যাসিডে জীবাণুগুলো মারা পড়বে।
সেই তালিকায় রয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নামও। ট্রাম্পের মতে, অতিবেগুনি রশ্মি ও ঘরোয়াভাবে ব্যবহৃত জীবাণুনাশক শরীরে ঢুকিয়েও করোনা ভাইরাস দূর করা যেতে পারে। এই উপায়গুলো নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যেতে পারে। যার প্রতিক্রিয়ায় বিশেষজ্ঞরা সাফ জানিয়েছেন, ট্রাম্পের পরামর্শ মানলে মানুষের প্রাণহানিও অসম্ভব নয়।
বার্তাবাজার/কে.জে.পি