শার্শায় ৭০০০ অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের দিক-নির্দেশনায় কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটনের নিজস্ব অর্থায়নে যশোরের শার্শা উপজেলায় ১১ টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৭০০০ কর্মহীন অসহায়-দুস্থ মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছেন।

শনিবার (২৫শে এপ্রিল)সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রত্যেক ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দের মাধ্যমে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন,কেন্দ্রীয় যুবদল নেতা আলহাজ্ব নুরুজ্জামান লিটন, শার্শা উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব খায়রুজ্জামান মধু,সাধারন সম্পাদক হাসান জহির,বেনাপোল পৌর বিএনপির সভাপতি নাজিম উদ্দিন,সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ, বিএনপি নেতা আতিকুজ্জামান (সনি)সহ সকল ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক নুরুজ্জামান লিটন বলেন,নভেল করোনা ভাইরাস সংক্রমণ বিস্তার রোধ করার জন্য সরকার লকডাউন ঘোষণা করায় সাধারণ মানুষ কর্মহীন হয়ে পড়েছেন। পাশাপাশি অসহায় ও দুস্থ মানুষেরাও খুব কষ্টে জীবন যাপন করছেন।

তারই ধারাবাহিকতায় আমার নিজস্ব অর্থায়নে শার্শা উপজেলার ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় ৭০০০ হাজার মানুষের জন্য কিছু খাদ্য সামগ্রীর ব্যবস্থা করেছি।

তিনি আরো বলেন,আমাদের সমাজে অনেক বিত্তবান ব্যক্তিরা আছেন। আপনারাও এই দুর্যোগপূর্ণ সময়ে সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ান।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর