চট্টগ্রামে ৮০টি পরিবারের মাঝে ইফতার বিতরণ করেছে ডবলমুরিং থানা ছাত্রলীগের নেতাকর্মী। শনিবার (২৫ এপ্রিল) বিকাল তিনটায় নগরীর ডবলমুরিং থানাধীন ২৭ নং দক্ষিণ আগ্রাবাদ ওয়ার্ডের সিডিএ এলাকায় ডবলমুরিং ছাত্রলীগের পক্ষ হতে ইফতার ও বিরানি ভাত বিতরণ করা হয়।

ডবলমুরিং থানা ছাত্রলীগের সভাপতি ফরহাদ সায়েম বার্তাবাজারকে জানান, “দেশে করোনার প্রাদুর্ভাবে চলমান সংকটময় মুহূর্তে সাধারণ মানুষেের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।
আর এই নৈতিক দায়িত্ববোধ হতে আমরা আমাদের সাধ্যমত নিজ নিজ অবস্থান হতে মানুষের সাহায্য সহযোগিতা করার চেষ্টা চালিয়ে যাচ্ছি। যার ফলাফল স্বরূপ ডবলমুরিং থানা ছাত্রলীগের পক্ষ হতে আজ ২৭ নং ওয়ার্ড এলাকার ৮০টি পরিবারে ইফতার ও বিরানি ভাত বিতরণ করা হয়েছে এবং আমরা পরবর্তীতেও অন্যদের জন্য আরো সাহায্য সহযোগিতার আয়োজন করবো।”
ডবলমুরিং থানা ছাত্রলীগের সভাপতি ফরহাদ সায়েমেে সার্বিক দিক নির্দেশনা ও সাধারণ সম্পাদক রাকিব হায়দারের তত্বাবধানে উক্ত ইফতার ও বিরানি বিতরণ কার্য্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডবলমুরিং থানা ছাত্রলীগের সহ-সভাপতি আরমান, নাজমুল শুভ, তারেক হাসান বাপ্পী, রাকিব রায়হান, হেলাল উদ্দীন রিয়াদ, যুগ্ন সম্পাদক নওশাদ, জানে আলম, সৈয়দ সাব্বির, ফরহাদ, সাংগঠনিক সম্পাদক আশিষ নয়ন, আবিদুল আলম রাফা সহ প্রমুখ।
কেএ/বার্তাবাজার