কৃষি মন্ত্রণালয়ের নানান উদ্যোগের কারণে হাওরের কৃষকরা ভালোভাবে ধান কাটতে পারছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক। তিনি বলেন, ইতোমধ্যে কৃষকরা হাওরের ৪৪ শতাংশ ধান ঘরে তুলতে পেরেছে।
শনিবার (২৫ এপ্রিল) সরকারি বাসভবন থেকে এক ভিডিও বার্তায় এসব কথা বলেন কৃষিমন্ত্রী।
অস্বাভাবিক বৃষ্টিপাত বা আগাম বন্যা না হলে যে গতিতে ধান কাটা চলছে, আমরা আশাবাদী হাওরের কৃষকেরা সময়মতো ধান ঘরে তুলতে পারবে।
এসময় তিনি স্থানীয় জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন, জেলা পুলিশ, স্বাস্থ্য বিভাগ এবং জেলা, উপজেলা, ইউনিয়ন কৃষি বিভাগকে ধন্যবাদ জানান।
পাশাপাশি সামাজিক সচেতনতার ফলে বিভিন্ন রাজনৈতিক সংগঠন-কৃষকলীগ, ছাত্রলীগ, সামাজিক সংগঠন, স্কুল-কলেজের ছাত্র-শিক্ষকসহ নানান পেশার মানুষ এগিয়ে এসে ধান কেটে দেয়ায় তাদেরও ধন্যবাদ জানান মন্ত্রী।
বার্তা বাজার / ডাব্লিও.এস