সন্তান পরিত্যক্তা সাভারের সেই মা’ আশ্রয় পেলেন সরকারি আশ্রয় কেন্দ্রে

সাভারে ফেলে যাওয়া সন্তান পরিত্যক্তা সেই ‘মা’ অবশেষে আশ্রয় পেলেন সমাজসেবা অধিদফতর কর্তৃক পরিচালিত সরকারি আশ্রয় কেন্দ্রে। শনিবার (২৬ এপ্রিল) সাভার উপজেলা সমাজসেবা কর্মকর্তা নিজে থেকে ওই ‘মা’কে পৌঁছে দিলেন সমাজসেবা অধিদফতর কর্তৃক পরিচালিত সরকারি আশ্রয় কেন্দ্র মিরপুরে।

এর আগে, গত ২০ এপ্রিল আনুমানিক রাত ৮টার দিকে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসন, সাভার কর্তৃক সাভারের তালপুকুর এলাকা থেকে সন্তান পরিত্যক্তা ‘মা’কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ সুচিকিৎসার জন্য ভর্তি করা হয়।

ছবি:বার্তাবাজার।

পরে উদ্ধারকৃত ওই বৃদ্ধা মা আসলেই করোনা পজিটিভ কিনা তা নির্ণয়ে নমুনা সংগ্রহ করার পর জানা যায় যে তিনি করোনায় আক্রান্ত নন।

প্রসঙ্গত উল্লেখ্য, এই অসহায় সন্তান পরিত্যক্তা ‘মা’ কে উদ্ধার সহ তাঁর একটি নিরাপদ আশ্রয়প্রাপ্তি সম্ভব হয়েছে সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, সাভার উপজেলা নির্বাহী অফিসার পারভেজুর রহমান এবং সাভার উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ শিবলীজ্জামান দের ঐকান্তিক প্রচেষ্টায়।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর