করোনায় আক্রান্ত হয়ে ডিএসসিসি কর্মকর্তার মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এক কর্মকর্তা মারা গেছেন। শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তার মৃত্যু হয়। পরে নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে।

ডিএসসিসি র জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

উত্তরম কুমার রায় জানান, ডিএসসিসির ওই কর্মকর্তা অসুস্থ হয়ে পড়লে শুক্রবার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সন্ধ্যায় সেখানেই তার মৃত্যু হয়। তবে রিপোর্ট আসার আগেই তাকে বনানী কবরস্থানে দাফন করা হয়।

ডিএসসিসির এই কর্মকর্তা আরও জানান, মৃত কর্মকর্তার শরীরে করোনা উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়েছিল। শনিবার রিপোর্টে তার করোনাভাইরাস পজিটিভ আসে।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর