কেরাণীগঞ্জে আরো ৫ করোনা রোগী শনাক্ত, সুস্থ ১

ঢাকার কেরাণীগঞ্জে নতুন করে দুইজন নারীসহ আরো পাঁচজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এদের বয়স ২৬ থেকে ৫০ এর মধ্যে।

আক্রান্তদের তিনজনের বাড়ি আগানগর ইউনিয়নে এবং বাকি দুইজনের একজন রোহিতপুর ও অপরজন কালিন্দী ইউনিয়নের বাসিন্দা।

আজ ২৫ এপ্রিল (শনিবার) কেরাণীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মীর মোবারক হোসেন বিষয়টি নিশ্চিত করে তিনি বার্তা বাজারকে জানান, গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন করে শনাক্ত হয়েছে পাঁচজন এবং সুস্থ হয়েছে একজন।

নতুন শনাক্ত হওয়া প্রত্যেকেরই শারীরিক অবস্থা ভালো থাকায় তাদেরকে বাসায় রেখে চিকিৎসা দেওয়া হবে বলে জানান তিনি।

এ নিয়ে কেরাণীগঞ্জে নতুন করে ৫ জন আক্রান্তসহ মোট আক্রান্ত ৮৩ জন। এর মধ্যে মারা গেছেন ৪ জন এবং সুস্থ হয়েছেন ৩ জন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর