করোনা ভাইরাস মোকাবেলায় ধামরাই উপজেলা ছাত্রলীগের মেডিকেল টিম গঠন

সারাদেশ যখন করোনাভাইরাস (কোভিড-১৯) এর সংক্রমণের ভয়াবহতায় মৃত্যুভয়ে ভীত সন্ত্রস্ত দিনযাপন করছে, মানবতাবাদী ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সারাদেশের বিভিন্ন ইউনিট তখন নিজেদের মৃত্যু ভয়কে উপেক্ষা করে দিনরাত ত্রাণ বিতরণ সহ মানবতার কান্ডারি হয়ে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে।

এরই ধারাবাহিকতায় সর্বশেষ ২৫ এপ্রিল (শনিবার) মানবাধিকার সংস্থা এভার লাস্টিং এর উদ্যোগে ধামরাই উপজেলা ছাত্রলীগের স্বেচ্ছাসেবী মেডিকেল টিম গঠন করা হয়েছে।

ছবি:বার্তাবাজার।

এই মানবাধিকার সংস্থার উদ্দেশ্য হচ্ছে, ধামরাই উপজেলার ১৬ টি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ড এর মধ্যে করোনা ভাইরাস মোকাবেলার জন্য স্বেচ্ছাসেবক টিম গঠন এবং প্রাথমিক চিকিৎসা যেমন কোভিড-১৯ এর উপসর্গগুলো সম্বন্ধে স্বচ্ছ ধারণা দেওয়া, প্রাথমিক চিকিৎসার প্রশিক্ষণ দেওয়া, ঠিকমতো উপরস্থ চিকিৎসকদের কাছে সময়মতো হস্তান্তর, হোম আইসোলেশন এ যাদের ‘রেফার’ করা হবে তাদের খোঁজ খবর নেওয়া প্রভৃতি মানবহিতৈষী কাজকর্ম করা।
ছবি:বার্তাবাজার।

এব্যাপারে ধামরাই উপজেলা ছাত্রলীগের ১নং যুগ্ম-আহ্বায়ক রবিউল আওয়াল (রুবেল) বলেন, করোনা ভাইরাস মোকাবেলার জন্য ধামরাই উপজেলা ছাত্রলীগ প্রথম থেকেই সক্রিয় অবস্থানে রয়েছে।

উক্ত মানবাধিকার সংস্থাটির মাধ্যমে আজ আমি প্রাথমিক চিকিৎসা সম্বন্ধে ধারণা পেলাম এবং তিনটি ইউনিয়নের স্বেচ্ছাসেবকদের ফর্ম জমা দিযলাম। ধামরাইয়ের ১৬ টি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের ছাত্রলীগের মাধ্যমে স্বেচ্ছাসেবক টিম গঠন করা হবে।

উল্লেখ্য, ধামরাই উপজেলা ছাত্রলীগ বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করেছিল।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর