সুনামগঞ্জে অস্বচ্ছল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ

আজ সুনামগঞ্জ জেলা সদরে ত্রাণ মন্ত্রনালয়ের আওতায় পবিত্র রমজান মাস উপলক্ষে সুনামগঞ্জ সদর উপজেলার ৯টি ইউনিয়নের মোট এক হাজার অস্বচ্ছল মানুষের মধ্যে ১১৭ জন ইমাম-মোয়াজ্জিন,১৩৪টি আদিবাসী সম্প্রদায় পরিবার,১৫০টি বাউল শিল্পীগোষ্ঠি পরিবার ছাড়াও অন্যান্য আরো ৬ শতাধিক পরিবারের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার দুপুর আড়াইটায় সদর উপজেলা পরিষদের উদ্যোগে পরিষদের সামনে অস্বচ্ছল পরিবারের সদস্যদের হাতে ঐ সমস্ত ইফতার ও খাদ্যসামগ্রী তুলে দেন সুনামগঞ্জ জেলা যুবলীগের আহবায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল ও সদর উপজেলা নির্বাহী অফিসার ইয়াসমিন নাহার রুমা।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক মোঃ ইকবাল মাহমুদ বাবলু,সুনামগঞ্জ পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও জেলা যুবলীগের সিনিয়র সদস্য নুরুল ইসলাম বজলু,সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এড. মোঃ আবুল হোসেন,পিআইও মোঃ মানিক মিয়া প্রমুখ।

সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল বলেছেন,এই মহামারী করোনা ভাইরাসের কারণে দেশের এই ক্রান্তিলগ্নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশের মানুষকে যার যার ঘরে নিরাপদে থাকার আহবান জানিয়ে ছিলেন।

মানুষজন ঘরে কর্মহীন হয়ে থাকলে ও প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা জেলা পরিষদ,জেলা প্রশাসন,উপজেলা প্রশাসন,জেলা যুবলীগসহ সহযোগি সংগঠনের প্রতিটি নেতাকর্মীরা অসহায়,মানুষজনের ঘরে ঘরে সাধ্যমতো খাদ্য সামগ্রী পৌছে দেয়ার ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন সামাজিক দূরত্ব বজায় রেখে আমরা সবাই এই পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষা করে সবাইকে অযথা বাহিরে কোন প্রয়োজন ছাড়া বের না হয়ে ঘরে বসে নামাজ পড়া এবং রোজা রাখার আহবান জানান।

তিনি বলেন আমরা একদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই মহামারী করোনা ভাইরাসকে পরাজিত করে বাংলার মানুষ জয়লাভ করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর