সিদ্ধিরগঞ্জ থানার পিএসআই করোনায় আক্রান্ত, কোয়ারেন্টাইনে ৬ পুলিশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানায় এক পুলিশ কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত ওই পুলিশ কর্মকর্তা পিএসআই পদে কর্মরত।

পুলিশ কর্মকর্তার করোনায় আক্রান্ত হওয়ায় ওই থানার আরও ৬ পুলিশ সদস্যকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ সদস্য পুলিশ লাইনসে বিশেষভাবে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। পিএসআই এর নমুনা পরীক্ষায় করোনা পজেটিভ এসেছে। এছাড়া বাকি সদস্যদের সকলের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। নমুনা পরীক্ষার ফলাফল আসলে জানা যাবে কেউ আক্রান্ত কিনা।

বার্তা বাজার / ডাব্লিও.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর