ঝড় বৃষ্টিতেও থেমে নেই সদর এমপির ত্রাণ বিতরণ

ঝড় বৃষ্টি উপক্ষো করে ১৮তম দিনে অসহায় অভুক্তদের মাঝে ত্রাণ সহায়তা দিচ্ছেন সাবেক যুবলীগ নেতা ও সদর এমপির বিশেষ সহকারী বায়েজিদ ভূ্ঁইয়া।

(২৪ এপ্রিল) সকাল থেকে সদর এমপি এ কে এম শাহজাহান কামালের পক্ষে উপজেলার ভবানীগঞ্জ এলাকায় রিকশা-ভ্যান শ্রমিক, পিকআপ, অটো রিকশাসহ সকল পরিবহন শ্রমিকদের মাঝে এসব খাদ্য সহায়তা বিতরণ করা হয়। ভবানীগঞ্জ বিদ্যালয় মাঠে শাররীক দুরত্ব বজায় রেখে খাদ্য সহায়তা দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, লক্ষ্মীপর প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন হাওলাদারসহ স্থানীয় দলীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বায়েজিদ ভূঁইয়া বলেন, ঝড় তুফান উপক্ষো করেসাবেক মন্ত্রী এ কে এম শাহজাহান কামাল এমপির খাদ্য সহায়তা নিয়ে মানুষের পাশে দাঁড়িয়েছি। খেটে খাওয়া মানুষ গুলো অসহায়ত্ব হয়ে পড়েছে। এসব অসহায় কর্মহীন মানুষকে খাদ্য সহায়তা দিতে আমরা সর্ব স্থানে ঘুরে বেড়াচ্ছি। কেউ খাদ্য সংকটে থাকবেনা বলে জানান এ নেতা।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর