পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তীরনই হাট ইউনিয়নের নাজিরাগছ এলাকায় নতুন করে আরো একজন করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৪ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি একজন পুরুষ এবং তার বয়স ৪৫ বছর।
আক্রান্তের বিষয়টি সন্ধায় নিশ্চিত করেন পঞ্চগড় সিভিল সার্জন ডাঃ মো ফজলুর রহমান। তবে ওই ব্যাক্তি বর্তমানে নিজ বাড়িতে আছেন এবং সুস্থ আছে বলে জানান তিনি।
এদিকে আজ শনিবার (২৫ এপ্রিল) সন্ধায় ওই ব্যাক্তির বাড়ি সহ আশ-পাশের বাড়ি লকডাউন করেছে তেঁতুলিয়া মডেল থানা পুলিশ ও উপজেলা স্বাস্থ্য বিভাগ।
পঞ্চগড় স্বাস্থ্যবিভাগের সূত্রে জানা যায়,এই ব্যাক্তি পঞ্চগড়ে প্রথম আক্রান্ত নারীর বাড়ির কাজের লোক। সেই ওই বাড়িতে দিন হাজিরা হিসেবে কাজ করতো।প্রায়শ সে ওই বাড়ির বাজার-সদাইর কাজও করে দিত। উপজেলা স্বাস্থ্য বিভাগ আগে থেকে তার ব্যাপারে সর্তক ছিল। যদিও এখনো তার কোন উপসর্গও নেই বলে জানায় স্বাস্থ্য বিভাগ।
খবর পাওয়ার পর পরই তেঁতুলিয়া উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার মোঃ মাসুদুল হক ও তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জহুরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে করোনা পজেটিভ ওই রোগীর বাড়িসহ আশপাশের বাড়ি গুলো লকডাউন করেছেন।
গত ২০এপ্রিল ওই ব্যাক্তির নমুনা সংগ্রহ করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্যবিভাগ। পরে তার নমুনা রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানোর পর আজ শনিবার (২৫ এপ্রিল) বিকেলে ওই ব্যাক্তির করোনা পরিক্ষার রিপোর্ট পজেটিভ আসে আসে।
তবে গতকাল পর্যন্ত জেলায় ২৪৯ জনের নমুনা সংগ্রহ করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানোর পর ২০৮ জনের রিপোর্ট আসে। তন্মধ্যে ৪ জনের করোনা পজেটিভ আসে। বাকীদের রিপোর্ট এখনো আসেনি। তবে এ পর্যন্ত কেউ মৃত্যুবরণ করেনি।
এর আগে গত ১৭ এপ্রিল ও ২১ এপ্রিল তেঁতুলিয়া উপজেলার তীরনইহাট ও শালবাহানহাট ইউনিয়নের দুই নারী এবং ২৩ এপ্রিল বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের নতুন বস্তিতে এক কিশোরের করোনা পজেটিভ শনাক্ত হয়।
জেলা সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুর রহমান জানান, পঞ্চগড়ে এক ব্যাক্তির করোনা সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত ৪ জন। তবে এ পর্যন্ত আক্রান্ত ৪ জনই তাদের নিজ গ্রামের বাড়িতে আছেন এবং সুস্থ আছেন। আমরা তাদের নিয়মিত খোঁজ-খবর নিচ্ছি।
কেএ/বার্তাবাজার