পটুয়াখালীতে অসহায় কাঠমিস্ত্রি ও ভ্যান চালকদের পাশে এসপি মইনুল হাসান
পটুয়াখালীতে অসহায় কাঠমিস্ত্রি ও ভ্যান চালকদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে জেলা পুলিশ। শনিবার (২৫ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় পুরাতন আদালত মাঠে সামাজিক দুরত্ব বজায় রেখে দুই শতাধিক পরিবারের মাঝে পুলিশের অর্থায়নে পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম খাদ্য সামগ্রী বিতরণ করেন।
সামগ্রীর মধ্যে ছিল, চাল, আলু, ডাল, পেঁয়াজ, লবণ, ভোজ্য তেল। পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসান পিপিএম বলেন, অসহায় কাঠমিস্ত্রি ও ভ্যান চালকদের কষ্টের কথা শুনে নিজেদের অর্থায়নে মানবিক সহায়তা সামগ্রী বিতরণ করা হয়েছে।
সমাজের সকল শ্রেণী ও পেশার অতি স্বচ্ছল ব্যক্তিবর্গকে এই দুর্যোগ মূহুর্তে এ ধরনের মানবিক কাজে বেশি বেশি এগিয়ে আসার আহ্বান জানান পুলিশ সুপার।
উক্ত খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) শেখ বিল্লাল হোসেন, সদর থানার অফিসার ইনচার্জ আক্তার মোর্শেদসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা বৃন্দরা।
কেএ/বার্তাবাজার