আত্মসমর্পণের পরেও কারাগারে বসে ইয়াবা কারবার

স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য আত্মসমর্পণ করেও মাদক কারবার থেকে সরে আসতে পারেনি কোন কোন কারবারী। কারাগারে বসে ইয়াবা কারবার নিয়ন্ত্রনের বিভিন্ন সময় অভিযোগ শুনা গেলেও বিষয়টি এতোদিন গোপন ছিলো। গতকাল বৃহস্পতিবার ইয়াবার ভাগ ভাটোয়ারা নিয়ে কক্সবাজার কারাগারে ব্যাপক সংঘর্ষের ঘটনায় এই চাঞ্চল্য তথ্য বেরিয়ে আসে।

কক্সবাজার জেলা কারাগারের সুপার মোকাম্মেল হোসেন সাথে কথা বলে জানা গেছে, গত বছর ১৬ ফেব্রুয়ারী প্রথম দফায় আত্মসমর্পণকৃত কক্সবাজার শহরের বাস টার্মিনাল সংলগ্ন ইসলামাবাদের বাসিন্দা শাহজাহান আনছারি ও চলতি বছরের ৩ফেব্রুয়ারী দ্বিতীয় দফায় আত্মসমর্পণকৃত টেকনাফ সদরের মৌলভী পাড়ার একরামুল হক অনুসারীদের মধ্যে সংঘর্ষ ঘটে। সংঘর্ষ ব্যপক আকার ধারণ করলে পাগলা ঘন্টি বাজিয়ে কারারক্ষীরা এক যোগে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কারা হাসপাতালের ফার্মাসিস্ট ফখরুল জানান, এতে উভয় পক্ষের অন্তত ৫ব্যক্তি আহত হয়েছে। তাদের প্র‍য়োজনীয় চিকিৎসা ও ঔষুধপত্র সর্বরাহ দেয়া হয়েছে।

সূত্র জানায়, আত্মসমর্পনের পূর্ব থেকেই শাহজাহান আনছারী, একরাম ও এনাম মেম্বার মিলে একটি ব্যবসায়িক সিন্ডিকেট। গত বছর শাহজান আনছারী ও এনাম মেম্বার এক যোগে আত্মসমর্পন করলে এনাম মেম্বারের পক্ষ থেকে তার ভাই হাফেজ নূরুল হক, শাহবুদ্দীন ওরফে শাফু, চাঁন মিয়া ওরফে পুয়া চাঁন মিয়াকে দায়িত্ব দেয়া হয়। শাহজাহান আনছারীর পক্ষ থেকে তার ভাই সুফিয়ান আনছারী ও কাসেম আনসারীকে দায়িত্ব দেয়া হয়। একরাম একরামের পক্ষ থেকে মৌলভী পাড়ার রশিদ আহমদের পুত্র মোঃ আলী ও একই এলাকার হাজী শুক্কুরের ছেলে ফারুক কে দায়িত্ব দেয়া হয়। তবে এই তিন শীর্ষ কারবারী কারাগারে বসে দায়িত্ব প্রাপ্তদের সাথে দেখা সাক্ষাতে নির্দেশনা দিয়ে ব্যবসা পরিচালনা করতো। সে মোতাবেক টেকনাফ থেকে একরাম ও এনামের লোক মাদকের চালান কক্সবাজার পাঠালে সেখান থেকে শাহজাহান আনছারীর লোক সুযোগ বুঝে তা দেশের বিভিন্ন জায়গার পাচার করতো।

সুত্র আরো জানায়, গত মাসে টেকনাফ থেকে ইয়াবার একটি চালান ঢাকা পাঠানোর জন্য শাহজাহান আনসারীর ভাই কাসেম আনছারীর নিকট পাঠায়। কাসেম আনসারী ভাইয়ের সাথে আতাত করে উক্ত মাদক চালান পথিমধ্যে আটক হয়েছে বলে টাকা মেরে দেয়। এই ঘটনার পর থেকে এনাম মেম্বার ও একরামের সাথে আনছারীর বিরোধ চলতে থাকে। একপর্যায়ে বৃহস্পতিবার বিষয়টি দাঙ্গায় রূপ নেয়।

কেএ/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর