করোনার এই মহামারীতে লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে “আলোর প্রত্যয়” নামের সংগঠন। আজ ৫৭ টি পরিবারের মাঝে “চলো একসাথে বাঁচি প্যাকেট” পৌঁছে দিয়েছে সংগঠনটি। প্যাকেট এ খাদ্য
সামগ্রী প্রদানের মধ্যে ছিল চাল, ডাল, সয়াবিন তেল, আলু ও ছোলা । এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যরা।
জানা যায়, এরআগে সংগঠনটির পক্ষ থেকে সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্যে রামগঞ্জ উপজেলার ৪৩ টি পরিবারকে সহযোগিতা করা হয়েছে।
বার্তা বাজার/এম.সি