ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানী সাবেক অধিনায়ক

পাকিস্তান ক্রিকেট দলের জার্সি গায়ে মাঠে নামবেন না সানা মীর। জাতীয় দলের হয়ে ১৫ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টেনেছেন সাবেক এই অধিনায়ক। শনিবার (২৫ এপ্রিল) অবসরের ঘোষণা দিয়েছেন ৩৪ বছর বয়সী সানা। গত নভেম্বর বাংলাদেশের বিপক্ষে শেষবার মাঠে পাকিস্তানের হয়ে মাঠে নেমেছিলেন তিনি।

পাকিস্তানের সব মিলিয়ে ২২৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন সানা মীর। ২০০৯ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত ১৩৭্টি ম্যাচে অধিনায়কত্ব করছেন এই অফস্পিন অলরাউন্ডার।

শ্রীলঙ্কার বিপক্ষে করাচিতে ২০০৫ সালে জাতীয় ওয়ানডে দলের জার্সি গায়ে অভিষেকের পর মোট ১২০ ম্যাচে ১৫১ উইকেট এবং ১৭.৯১ গড়ে ১৬৩০ রান নিজের নামের পাশে লিখিয়েছেন সানা। ১০৬ টি-টোয়েন্টি ম্যাচে ১৪.০৭ গড়ে ৮০২ রানের পাশাপাশি সানার শিকার ৮৯ উইকেট।

২০১৮ সালে আইসিসির ওয়ানডে বোলার র‌্যাঙ্কিংয়ে ১ নম্বরে উঠে আসেন তিনি । উইজডেনের ১০ বছরের সেরা নারী অধিনায়ক হওয়ার গৌরবও অর্জন করেন তিনি।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর