সিলেট ছেড়েছেন আরো ১২২ ব্রিটিশ নাগরিক

সিলেট ছাড়লেন আটকে পড়া আরো ১২২ জন ব্রিটিশ নাগরিক। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এ বিশেষ ফ্লাইটে ঢাকার উদ্দেশে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ছাড়েন তারা।

আজ শনিবার(২৫ এপ্রিল) সকাল ১১টায় ফ্লাইটটি ছেড়ে যায়।

এ তথ্য নিশ্চিত করেছেন, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ আহমদ।

তিনি আরও জানান, যুক্তরাজ্যের দুই শিশুসহ ১২২ জন নাগরিককে নিয়ে বিমানের বিশেষ চাটার্ড ফ্লাইট ঢাকার উদ্দেশে সিলেট ছেড়েছে। ঢাকা থেকে ব্রিটিশ এয়ারওয়েজের একটি ফ্লাইটে আজ তারা যুক্তরাজ্যের উদ্দেশ্যে যাত্রা করবেন।

জানা গেছে, যুক্তরাজ্যের নাগরিকদের নিয়ে চতুর্থ ফ্লাইট আগামীকালসহ আরো কয়েকটি ফ্লাইট সিলেট-ঢাকা-লন্ডন ছেড়ে যাবে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর