ফরিদপুরে আইসোলেশনে থাকা এক নারীর মৃত্যু

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের করোনা আইসোলেশন ওয়ার্ডে করোনা উপর্সগ নিয়ে ভর্তি থাকা এক নারীর মৃত্যু হয়েছে। সে জেলার চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকার শরীফ হোসেনের স্ত্রী। আজ দুপুরের দিকে তার মৃত্যু হয়।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো. সাইফুর রহমান জানান, গতকাল শ্বাস-কষ্ট ও জ্বর নিয়ে চরভদ্রাসন উপজেলার সদর ইউনিয়নের মাথাভাঙ্গা এলাকার শরীফ হোসেনের স্ত্রী ভর্তি হন। তিনি করোনা আইসোলশন ওয়ার্ডে ভর্তি ছিলেন। আজ তার করোনা নমুনা নিয়ে পরীক্ষার জন্য পাঠানো হয়। এখনো তার রির্পোট আসেনি। রির্পোট পেলে বুঝতে পারবো তিনি করোনায় আক্রান্ত ছিলো কিনা। সে কারনে আমরা তার লাশ নিশ্চিত হওয়ার জন্য রেখে দিয়েছি।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর