মায়ের পর ছেলেও করোনাভাইরাসে আক্রান্ত

যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক নারী চিকিৎসক প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের পর তার ছেলেসহ আরও ৪ জনের করোনা পজিটিভ হয়েছে।

অন্য তিনজন হলেন- ওই স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট, ভারতফেরত এক যাত্রী ও শার্শার দক্ষিণ সীমান্তবর্তী গ্রামের এক বাসিন্দা। এ খবরে গোটা শার্শা উপজেলা ও বেনাপোল পোর্ট থানা এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইউসুফ আলী জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষায় এই ৪ জনের পজিটিভ আসে। তাদের মধ্যে ৩ জনকে হাসপাতালের আইসোলেসন ওয়ার্ডে আর একজনকে বাড়িতে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে।

তিনি আরও জানান, নতুন ৪ জনের মধ্যে একজন হলেন শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট। আরেকজন ভারত থেকে এসে এই হাসপাতালের আইসোলেসন ওয়ার্ডে রয়েছেন। আরেকজন শার্শার দক্ষিণ সীমান্তবর্তী রুদ্রপুর গ্রামের বাসিন্দা। এছাড়া এই হাসপাতালের আক্রান্ত এক নারী চিকিৎকের ছেলেও আক্রান্ত হয়েছে।

এর আগে যশোরের শার্শায় গত ২২ এপ্রিল এক নারী চিকিৎসকের করোনা শনাক্ত হয়। এখন পর্যন্ত মোট ৫ জন করোনায় আক্রান্ত হলেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর