যশোর ঝিকরগাছা উপজেলায় দুইজন স্বাস্থ্য কর্মী সহ মোট চারজনের শরীরে করোনা ভাইরাস সংক্রমণের সন্ধান মিলেছে। ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিরা হলেন, ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটিইপিআই (নমুনা সংগ্রহকারী)শারাফাত হোসেন মুন্না (৫২),নায়ড়া গ্রামের হুমায়ুন কবীর (৩৮) তিনি শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটি ল্যাবে দায়িত্বরত ছিলেন । মোবারকপুর গ্রামের মৃত কওসার আলীর স্ত্রী জরিনা খাতুন (৬০),ও বামনআলী গ্রামের হুদাসাইয়ের মেয়ে টুম্পা (২০) তিনি গাজীপুর একটি গার্মেন্টসে কাজ করতেন।
গত বৃহস্পতিবার (২৩শে এপ্রিল) এদের নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(যবিপ্রবির)ল্যাবে পাঠানো হয়। শনিবার (২৫শে এপ্রিল)সকালে এদের করোনা ভাইরাস আক্রান্তের রিপোর্ট আসে।
ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ রাশিদুল আলম জানান,আক্রান্ত ব্যক্তিরা সবাই সুস্থ আছেন। তাদেরকে নিজ বাড়িতে আইসোলেশনের মাধ্যমে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বার্তা বাজার/এম.সি