দ. আফ্রিকায় করোনায় বাংলাদেশির মৃত্যু

দক্ষিণ আফ্রিকায় মরণঘাতী করোনাভাইরা প্রথমবারের মতো এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এছাড়াও দেশটিতে একদিনেই ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে ৭৫ জনে দাঁড়িয়েছে। এছাড়াও আক্রান্ত হয়েছেন প্রায় চার হাজার মানুষ।

দু-দফা লকডাউনসহ বিভিন্ন পদক্ষেপের পরেও, দক্ষিণ আফ্রিকায় করোনাভাইরাসের সংক্রমণ বিপদজনক হারে বাড়ছে। দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। একদিকে করোনার ভয়াবহতা অন্যদিকে লকডাউনে স্থবির পুরো দেশ। দীর্ঘ লকডাউনের কারণে ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় এগিয়ে এসেছে বিভিন্ন সংগঠন।

এক আফ্রিকান জানান, আমাদের কোনো চাকরি নেই, কোনো খাদ্য নেই। আমরা ক্ষুধার্ত। যদি কেউ আমাদের খাদ্য দেয় তাহলে কৃতজ্ঞ থাকবো।
করোনা আতঙ্কের পাশাপশি ব্যবসায়িক লোকসান আর কাজ হারানের দুঃশ্চিন্তায় দিন কাটছে দক্ষিণ আফ্রিকায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের।

দক্ষিণ আফ্রিকা ফোকস বাংলা সম্পাদক নোমান মাহমুদ জানান, এখানে ৫ সপ্তাহের লকডাউন চলছে, দেশটির প্রেসিডেন্ট ঘোষণা দিযেছেন আগামী মে মাস পর্যন্ত অব্যাহত থাকবে। তার এ ঘোষণার পর থেকে বাংলাদেশি প্রবাসীরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন। এরইমধ্যে তারা একমাস ব্যবসা বাণিজ্যে অনেক ক্ষতি করেছেন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর