পাবনা গোপন সংবাদের ভিত্তিতে কতিপয় মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। আজ ভোর রাতে ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার মোঃ আমিনুল কবীর তরফদার এর নেতৃত্ত্বে বাস টার্মিনালের গোল চত্ত্বোর ট্রাফিক বক্সের সামনে চেকপোষ্ট স্থাপন করে। একটি পিকআপ ভ্যান তল্লাশি করে ৪৪ কেজি গাঁজা ও পিকআপ ভ্যান উদ্ধার করতে সক্ষম হয় র্যাব এসময় গাড়িতে থাকা দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত’রা হলেন রংপুর জেলা’র দহিগঞ্জ গ্রামের মৃত তমসের আলী ছেলে মোঃ আতিক হাসান (২৩) ও আপর জন হলেন কুড়িগ্রাম ফুলবাড়ি গ্রামের মোঃ খাজা মিয়া’র ছেলে মোঃ হাসানুর রহমান মুকুল (৩২)।

র্যাব জানান, দীর্ঘদিন যাবত অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য গাঁজা নিজের হেফাজতে রাখিয়া পাবনা জেলাসহ দেশের অন্যান্য জেলায় ক্রয়-বিক্রয় করে আসছিল। উক্ত আসামীগন দেশের চিহ্নিত মাদক ব্যবসায়ী। জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন জেলা শহরে পরিবহনের মাধ্যমে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য (গাঁজা) ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে। আসামীদের বিরুদ্ধে পাবনা জেলার সদর থানায় মামলা রুজু করা হয়েছে।
বার্তা বাজার/এম.সি