দামুড়হুদায় ভ্রাম্যমান আদালতের অভিযান: জরিমানা আদায়

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে বিনা প্রয়োজনে বাহিরে আসা ও অযথা ঘোরাঘুরি বন্ধ করতে (২৫ এপ্রিল) শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে কার্পাসডাঙ্গা বাজারে ভ্রাম্যমান আদালতের ঝটিকা অভিযান পরিচালনা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসন কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরাইয়া মমতাজ।

আদালত সুত্রে জানা যায়, শিশু খাদ্য মজুদে অনুমোদন না থাকার কারনে বিকল্প শিশু খাদ্য ২০১৩ আইনের ৪/১২ ধারায় কার্পাসডাঙ্গা বাজারের রউফ ষ্টোর , বায়েজিদ ষ্টোর ও ইসাদুল ষ্টোরকে ৩০০ টাকা করে মোট ৯০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া তেল পাম্পের সামনে মটরসাইকেল আরোহীদের অযথা ঘোরাঘুরিসহ কাছে গাড়ির কাগজ , ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট না থাকার কারনে ৮/১০ জনকে জরিমানা করা হয়।

এছাড়াও একজন মটরসাইকেল আরোহীর বাচ্চার মুখে মাস্ক না থাকার কারনে দন্ডবিধির ১৮৬০ এর ২৬৯ ধারায় ২০০ টাকা জরিমানা ও সতর্ক করে দেওয়া হয়। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে সহযোগীতা করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসন কার্যালয়ের অফিস কর্মকর্তা বাবর আলী এবং কার্পাসডাঙ্গা ফাঁড়ি ইনচার্জ এস আই মেজবাহুর রহমান সহ পুলিশ সদস্যবৃন্দ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর