যশোর শার্শায় স্বাস্থ্যকর্মীর পর তার ছেলেসহ নতুন আক্রান্ত ৪, সর্বমোট ৫

যশোরের শার্শা উপজেলায় নিয়তি বড়াল (৩৪) নামে এক নারী স্বাস্থ্যকর্মীর পর তার ছেলেসহ আরও চারজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

অন্য তিনজন আক্রান্ত ব্যক্তিরা হলেন,শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট,ভারতফেরত এক ব্যক্তি ও সীমান্তবর্তী গ্রামের এক বাসিন্দা।

শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইউসুফ আলী বার্তা বাজার কে জানান,যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) ল্যাবরেটরিতে করোনা ভাইরাস পরীক্ষায় এই চারজনের পজিটিভ আসে। আজ শনিবার (২৫শে এপ্রিল) দুপুরে তারা এই প্রতিবেদন পেয়েছেন।এদের মধ্যে তিনজনকে হাসপাতালের আইসোলেসন ওয়ার্ডে আর একজনকে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তিনি আরো বলেন,নতুন চারজনের মধ্যে একজন হলেন এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট।আরেকজন সম্প্রতি ভারত থেকে এসে এই হাসপাতালের আইসোলেসন ওয়ার্ডে রয়েছেন। আরেক জনের বাড়ি সীমান্তবর্তী রুদ্রপুর গ্রামের বাসিন্দা।এছাড়াও এই হাসপাতালের এক নারী চিকিৎসকের ছেলেও আক্রান্ত হয়েছেন।গত বুধবার (২২শে এপ্রিল)এই নারী চিকিৎসকেরও করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।তাকে নিয়ে শার্শা উপজেলায় এখন পর্যন্ত মোট পাঁচজনের শনাক্ত হয়েছে বলে জানান তিনি।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর