মালবাহী গাড়িতে যাত্রী নিলে ১ মাসের জেল

কোনো পণ্যবাহী গাড়িতে যাত্রী আনা নেওয়া করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। আইন না মানলে এক মাসের জেল বা ১০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দন্ডে দন্ডিত হতে পারে অপরাধী। শনিবার (২৫ এপ্রিল) বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের পরিচালক লোকমান হোসেন মোল্লা ্সথানীয় জেলা প্রশাসক ও পুলিশকে অবহিত করে এই প্রজ্ঞাপন জারি করেন।

প্রজ্ঞাপনটিতে সড়ক পরিবহন আইনের ২০১৮ সালের ১০২ নম্বর ধারা অনুযায়ী এই আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে।

এতে আরো বলা হয়েছে, করোনা ভাইরাস প্রতিরোধ করতে সরকার আগামী ৫ই মে পর্যন্ত গণপরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। এরমাঝে কিছু কিছু মালবাহী গাড়ী যাত্রী আনা নেয়ার কাজ করছেন। যা সড়ক পরিবহন আইন ২০১৮ এর ১০২ ধারা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।

এমতাবস্থায় পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন রোধকল্পে স্থানীয় জেলা প্রশাসন ও পুলিশ বিভাগকে এ বিষয় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো। তবে প্রজ্ঞাপনে জরুরি পরিষেবাসমূহ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে বলে উল্লেখ করা হয়েছে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর