নভেল করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) বন্ধের সময়সীমা ৫ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সময়ে বিশ্ববিদ্যালয়ের সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে।
সরকারি নির্দেশনা মোতাবেক শনিবার (২৫ এপ্রিল ২০২০) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈশ্বিক মহামারি নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) কারণে গত ১৬ মার্চে শিক্ষা মন্ত্রণালয়ের আদেশের পরিপ্রেক্ষিতে ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত বশেফমুবিপ্রবির ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়। এরপর ২২ মার্চ থেকে বন্ধ রয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমও।
পরবর্তীতে করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের নির্দেশনা অনুসারে বশেফমুবিপ্রবির এ ছুটির সময়সীমা ফের ০৫ মে ২০২০ পর্যন্ত বাড়ানো হয়েছে।
এদিকে ছুটির এই সময়ে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি এবং শিষ্টাচারসমূহ মেনে চলার পরামর্শ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।
বার্তা বাজার/এম.সি