ব্রহ্মপুত্র নদের তীরের ধান কেটে দিল ছাত্রলীগ

সবে মাত্র ধান পাকতে শুরু করেছে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় করোনাভাইরাসের কারণে নেই কোন কৃষি শ্রমিক। এতে দিশেহারা কৃষক। শ্রমিক সংকট দেখা দিয়েছে। যদিও কিছু পাওয়া যায় প্রতিদিনের ১০ ঘন্টার পারিশ্রমিক দিতে হয় এক হাজার থেকে ৮০০ টাকা। এতে বোরো ধান ঘরে তুলতে দিশেহারা হয়ে পড়েছেন প্রায় লক্ষাধিক কৃষক। তাই স্বেচ্ছাশ্রমে উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়েনের ব্রম্মপুত্রের নদের পাড়ের মুক্তু মিয়ার ধান কেটে দিচ্ছেন জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত ২০ শতাংশ জমির ধান কেটে বাড়ীতে দিয়ে আসে জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাসির হোসেন এর নেতৃত্বে ১০/১২ জন ছাত্রলীগের কর্মী ।

ছবি- বার্তা বাজার।

কৃষক মুক্তু মিয়া জানান, নদীতে জোয়ার এসে ধান ডোবে যাচ্ছিল। নেই কোন কামলা (কৃষি শ্রমিক) ধান কাটা নিয়ে চিন্তিত ছিলাম। রাতে এলাকার ছেলে নাসির কে সমস্যার কথা বলি সকালে ১০/১২ জন এসেই ধান কাটা শুরু করেন। দুপুর ১টার মধ্যেই ধান কেটে বাড়িতে দিয়ে যায়। আগে কখনও এভাবে কাউকে কাজ করতে দেখিনি।আমি খুবই আনন্দিত দোয়া করি আল্লাহ ওদের মঙ্গল করুন।

জাঙ্গালিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি নাছির উদ্দিন বার্তাবাজার কে বলেন, বাংলাদেশের সকল ক্লান্তিলগ্নে মানবতার সেবায় বাংলাদেশ ছাত্রলীগ ছিলো,আছে,থাকবে। আমার প্রানের সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদক মহুদয় কৃষকের ধান কেটে দিয়েছেন তাই দেখে অনুপ্রেরিত হই এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি তৌফিকুল হাসান সাগর ভাইয়ের পরামর্শক্রমে ও কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আনোয়ার হোসেন মোল্লা সুমন এবং সাধারণ সম্পাদক ফয়েজ ওমান খান এর নির্দেশনায় করোনা ভাইরাসের জন্য শ্রমিক সংকট থাকায় পাকুন্দিয়া উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে জাংগালিয়া ইউনিয়ন ছাত্রলীগের ভাইদের নিয়ে ব্রম্মপুত্র নদের তীরে সেচ্ছায় ধানকাটা কার্যক্রম শুরু করলাম একদিকে মহামারী করোনা ভাইরাসের জন্য শ্রমিক সংকট আবার নদীতে জোয়ার আসায় কৃষক মুক্তু মিয়া অনেক হতাশায় ছিল। ১০/১২ জন মিলে কৃষকদের ধান কেটে মারাইয়ের যায়গায় নিয়ে দিচ্ছি।স্বেচ্ছাশ্রমে দরিদ্র চাষীদের ধান কেটে দেওয়ার উদ্যোগ নিয়েছি। এটা চলমান থাকবে। পর্যায়ক্রমে উপজেলার সকল অসহায় চাষীর ধান কেটে দিব।

বার্তা বাজার/এস.আর

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর