সাতক্ষীরায় সাবেক ছাত্র নেতা ও ছাত্র কল্যান পরিষদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহবানে করোনা ভাইরাস (কোভিড-১৯)’র প্রভাবে কর্মহীন অসহায় মানুষের মাঝে ৮০ ও ৯০ দশকের সাবেক ছাত্র নেতা সমন্বয় কমিটি জেলা শাখা ও শ্রীমান্তকাটি ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার সকাল ১০টায় সাতক্ষীরা জেলা ছাত্রলীগ অফিসের সামনে ৮০ ও ৯০ দশকের সাবেক ছাত্র নেতা সমন্বয় কমিটি জেলা শাখার আহবায়ক শেখ সাহিদ উদ্দীন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন সাতক্ষীরা ০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, জেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক মেখ হারুন উর রশিদ, জেলা যুবলীগের আহবায়ক মো. আব্দুল মান্নান, পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, দৈনিক আজকের সাতক্ষীরা পত্রিকার সিনিয়র সহ-সম্পাদক শেখ তহিদুর রহমান ডাবলু, সাবেক ছাত্র নেতা জে.এম ফাত্তাহ, সাবেক ছাত্র নেতা শেখ শফি উদ্দিন সফি, সাবেক ছাত্র নেতা শেখ এজাজ আহমেদ স্বপন, শরিফুল ইসলাম বাবু, তৌহিদ হাসান, মিকাইল ইসলাম, শিমুন শামস্, মনিরুল ইসলাম মনি, খন্দকার আনিছুর রহমান, কাজী সুবীর, এস.কে বাবু প্রমুখ। এসময় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহবানে করোনা ভাইরাস (কোভিড-১৯)’র প্রভাবে সাতক্ষীরার ১শ’৪০টি কর্মহীন অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এসময় ৮০ ও ৯০ দশকের সাবেক ছাত্র নেতা সমন্বয় কমিটি জেলা শাখার নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

অপরদিকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া শতাধিক হতদরিদ্র পরিবারের মাঝে সাতক্ষীরার শ্রীমান্তকাটি ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার সকালে স্থানীয় শ্রমিান্তকাটি সরকারি প্রাথমকি বিদ্যালয় প্রাঙ্গন ও বাড়ি বাড়ি গিয়ে সামাজিক দূরত্ব বজায় রেখে উক্ত খাদ্য সামগ্রী বিতরণ করেন, সংগঠনটির উপদেষ্টা মাষ্টার শেখ আলামিন ও সাবেক ইউপি’র চেয়ারম্যান এস এম লিয়াকত হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের উপদেষ্টা কবি তপন কুমার পাল, সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম রুবেল, সাগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম প্রমুখ।

এসময় হতদরিদ্র অসহায় শতাধিক পরিবারের মাঝে চাউল, আলু, ডাল, তেল, লবন ও সাবান বিতরণ করা হয়।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর