বিশেষ বাসে চড়ে হাওড় অঞ্চলের নেত্রকোনায় ধান কাটতে গেলেন ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ২৬জন কৃষি শ্রমিক। বৃহস্পতিবার বিকালে তারা ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থেকে যাত্রা করেন।
উপজেলার পারকুন্ডা গ্রামের নুর আলম ও আবু তালেব বলেন, এলাকায় এখন কাজ নেই। এই সময়ে বাড়িতে বসে না কী হবে! করোনায় খাদ্যসংকট মোকাবেলা যেন একটা যুদ্ধ। মুক্তিযুদ্ধে অংশ নিতে পারিনি, তবে এই যুদ্ধে অংশ নিতে আমরা যাচ্ছি হাওড়ে।
রানীশংকৈল উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী আফরিদা বলেন কৃষি শ্রমিকদের কর্মসংস্থান এবং প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে কৃষি বিভাগের বিশেষ ব্যবস্থাপনায় শ্রমিকদের পাঠানো শুরু হয়েছে।
এব্যপারে জেলা কৃষি বিভাগের উপ-পরিচালক আবতাফ হোসেন জানান, আরও শ্রমিক যাবে ধান কাটতে তাদেরও তালিকা করা হচ্ছে।
বার্তা বাজার/এম.সি