সাতক্ষীরায় করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু, কয়েকটি বাড়ি লকডাউন

সাতক্ষীরা সদর হাসপাতালে তথ্য গোপন করে করোনা উপসর্গ নিয়ে ভ‌র্তি হওয়া এক যুবকের মৃত্যু হয়েছে। শ‌নিবার সকালে তার মৃত্যু হয়।

মৃত্যুবরণকারী যুবকের নাম হারুনার রশিদ সুমন (২৬)। সে কা‌লিগঞ্জ উপ‌জেলার ১০নং ধলবাড়িয়া ইউনিয়নের কাঁমারগাতী গ্রামের ছবেদ আলী সরদারের ছেলে। সম্প্রতি সে ঢাকার নারায়নগঞ্জ থেকে বাড়িতে আসে। সেখানে একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতে বলে জানা গেছে। এ ঘটনায় তার বাড়িসহ তার আশে, পাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।

স্থানীয়রা জানায়, গত ৫দিন আগে ওই যুবক ঢাকার নারায়নগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় বাড়ি আসে। তার জ্বর ও কাশিকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক সৃ‌ষ্টি হ‌লে শুক্রবার গ্রাম্য চি‌কিৎস‌কের পরাম‌র্শে তা‌কে শ্যামনগর উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লেক্সে ভ‌র্তি করা হয়। সেখানে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠা‌নো হয়। সদর হাসপাতালে চি‌কিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মৃত্যু হয় তার।

সাতক্ষীরার সি‌ভিল সার্জন ডা. হুসাইন সাফা‌য়েত বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে জানান, ওই যুব‌কের কা‌ছে বারবার তার সাম্প্র‌তিক ই‌তিহাস জানার চেষ্টা কর‌লেও সে ও তার আত্মীয় স্বজন মিথ্যা ব‌লে‌ আসছে। প‌রে মারা যাওয়ার পর তার আত্মীয় স্বজনরা বল‌ছেন সে সম্প্র‌তি নারায়নগঞ্জ থে‌কে অসুস্থ অবস্থায় বা‌ড়ি ফে‌রে। তথ্য গোপন না করলে তাকে ক‌রো‌না ডে‌ডি‌কে‌টেড সাতক্ষীরা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতা‌লে পাঠা‌নো যেতো। এ নি‌য়ে চি‌কিৎসক ও নার্স‌দের ম‌ধ্যেও উ‌দ্বেগ সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

মৃতবরনকারী যুবকসহ তার স্বজনদের নমুনা সংগ্রহ ক‌রে পি‌সিআর ল্যা‌বে পাঠা‌নো হ‌চ্ছে। তিনি আরো জানান, ইতিমধ্যে তার বাড়িসহ তার আশে পাশের ৬ টি বাড়ি লকডাউন করা হয়েছে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর