সাতক্ষীরায় দরিদ্র কৃষকের পাকা ধান কেটে দিলো যুবলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা

সাতক্ষীরার কালিগঞ্জে দরিদ্র কৃষকের পাকা ধান কেটে দিলো যুবলীগ ও ছাত্রলীগ নেতা-কর্মীরা। শনিবার সকালে কালিগঞ্জ উপজেলার নলতা ও ভাড়াশিমলায় পৃথক দুটি স্থানে যুবলীগ ও ছাত্রলীগ নেতা কর্মীরা দুই দরিদ্র কৃষকের ৬ বিঘা জমির পাকা ধান কেটে দেন।

এ সময় ধান কাটায় অংশ নেন, কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি কাজী নূর আহমেদ রনি ও সাধারণ সম্পাদক ফিরোজ শাহরিয়ার নেতৃত্ব ছাত্রলীগের শতাধিক নেতা কর্মীরা।

অপরদিকে, একই উপজেলার ভাড়াশিমলায় ধান কাটায় অংশ নেন, জেলা যুবলীগ আহবায়ক আব্দুল মান্নান ও কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নাজমুল হাসন নাইমের নেতৃত্ব যুবলীগের প্রায় শতাধিক নেতাকর্মীরা।

ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মীরা এ সময় বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ এবং কেন্দ্রীয় ছাত্রলীগ ও যুবলীগের আহ্বানে তারা করোনায় ক্ষতিগ্রস্ত যে সকল কৃষক শ্রমিক পাচ্ছেন তাদেরকে তারা এই ধান কেটে কৃষকের বাড়িতে তুলে দিচ্ছেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর