তথ্য প্রতিমন্ত্রীর নির্দেশে রমজানে দরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করলো ছাত্রলীগ

জামালপুরের সরিষাবাড়ীতে করোনা পরিস্থিতির কারনে দিনমজুর, ভ্যান চালক, চা বিক্রেতাসহ নিম্ন আয়ের মানুষের মাঝে রমজান উপলক্ষে স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপির নির্দেশে শেখ হাসিনার উপহার হিসেবে জেলা ছাত্রলীগের সদস্য আসাদুজ্জামান বাবু সহ ছাত্রলীগ নেতা-কর্মীদের উদ্যোগে রমজানের উপহার হিসেবে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রায় শতাধিক দিনমজুর ভ্যান চালক, চা বিক্রেতাসহ নিম্ন আয়ের মানুষের পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, ছোলা, মুুুুড়ি ও হাত ধোয়ার জন্য সাবান বিতরন করা হয়।এ

এসময় উপস্থিত ছিলেন ছাত্রলীগ নেতা, রবি, ফরহাদ, বিজয়, শাহিন, নাইম, রাকিব, সাব্বির, ফারুক, সাগর, রাকিব, মুখলেস, আশরাফুল বিপু, হাসান, সাদিক প্রমুখ।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর