নওগাঁয় কর্মহীন অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

নওগাঁয় করোনা ভাইরাসের কারণে কর্মহীন অসহায় মানুষের মাঝে নওগাঁ পৌরসভার পক্ষ থেকে কাউন্সিলর মোজাম্মেল হোসেন মজনু আজ সকাল ১০টায় শহরের ঘোষপাড়া এলাকায় ১হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক শাহ পরাণ নয়ন। শহরের পুলিশ ফাড়ির কর্মকর্তা রায়হান আলম সহ নওগাঁ জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও মাই টিভির নওগাঁ জেলা প্রতিনিধি আবু বকর সিদ্দিক,সমাজসেবক রাম চন্দ্র সাহা রামু, আশিষ কুমার,শিবেন্দ্রনাথ দেব, জয়দেব,মাহমুদ আহম্মেদ কাজল,দেবাশীষ নন্দী বাপ্পা, নেপাল সাহা, বাদল ভিডিও সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর