গতকাল শুক্রবার থাকায় কিছু রিপোর্ট স্বাস্থ্য অধিদপ্তরে যায়নি

গতকাল শুক্তবার থাকায় কয়েকটা বেসরকারি পিসিআর ল্যাব থেকে করোনা টেস্টের রিপোর্ট স্বাস্থ্য অধিদপ্তরে যায়নি বলে জানিয়েছেন অধিদপ্তরটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। শনিবার (২৫ এপ্রিল) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, গতকাল শুক্রবার থাকার কারনে দুই একটি বেসরকারি পিসিআর ল্যাব পরীক্ষা করেনি এবং রিপোর্ট জানায়নি। মোট ৩৪২২ জনের নমুনা সংগ্রহ করে ৩৩৩৭ জনের টেস্ট করা হয়েছে।

দেশে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৩০৯ জন। এদিন এ ভাইরাসে মৃত্যু হয়েছে ০৯ জনের। দেশে এ পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৯৮ জনে। মোট মৃত্যু হয়েছে ১৪০ জনের।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর