মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার রুসদী উচ্চ বিদ্যালয়ের ২০০২ ব্যাচের প্রাক্তন ছাত্র-ছাত্রীদের উদ্যোগে হতদরিদ্র কর্মহীন পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
আজ (শনিবার) তাঁরা বারোটি গ্রামে ঘুরে ঘুরে ১০০ টি পরিবারের হাতে উপহার সরূপ এই নগদ টাকা প্রদান করেন।
বন্ধু মহল ২০০২ এর প্রাক্তন ছাত্র ছাত্রীরা এখন কেউ চাকরি করছে, কেউ ব্যবসা করছে, বা কেউ প্রবাসী। দেশের এই ক্রান্তিলগ্নে বিভিন্ন গ্রামের প্রায় ১০০ পরিবারের মাঝে এই অর্থ প্রদান করেন।
এই দুঃসময়ে নগদ অর্থ পেয়ে ভুক্তভোগী পরিবার গুলো কৃতজ্ঞতা প্রকাশ করেন। নাম প্রকাশে না করা এক ভুক্তভোগী বলেন, বিভিন্ন জনের কাছ থেকে খাদ্য সামগ্রী পেয়েছি। কিন্তু বাবার ঔষধ শেষ হয়ে গিয়েছিল, টাকার জন্য কিনতে পারছিলাম না। এই টাকাটা পাওয়াতে আমার অনেক উপকার হয়েছে।
২০০২ ব্যাচের প্রাক্তন ছাত্র জাপান প্রবাসী শহিদুল ইসলাম বলেন, আমাদের এলাকার অধিকাংশ মানুষ দিনমজুর, তাঁরা দিন আনে দিন খায়। তাঁরা লক ডাউন এর মধ্যে কর্মহীন হয়ে পড়ায় তাদের আয় রোজগার এখন বন্ধ। সরকারিভাবে, বেসরকারি এবং বিভিন্ন সামাজিক সংগঠন তাঁদেরকে খাদ্য সামগ্রী প্রদান করছে। কিন্তু একটি পরিবারের জন্য শুধু খাদ্য সামগ্রী ই যথেষ্ট নয়। তাই আমরা বন্ধুরা মিলে এসব কর্মহীন পরিবারের মাঝে আর্থিক সহযোগিতা করি।
বার্তা বাজার/এম.সি