বগুড়ার শেরপুরে অষ্টম শ্রেনীর ছাত্রীর সম্মান নষ্ট করার চেষ্টার অভিযোগ

বগুড়ার শেরপুরের জয়নগর গ্রামে অষ্টম শ্রেনীর ছাত্রীর সম্মান নষ্ট করার চেষ্টার ঘটনায় ২৪ এপ্রিল শুক্রবার রাতে থানায় অভিযোগ দায়ের করেছে ছাত্রীর মা।

ছবি: বার্তা বাজার

জানা যায়, উপজেলার গাড়িদহ ইউনিয়নের জয়নগর গ্রামের মো.মশিকুলের ছেলে রুহুল আমিন ওরফে আলামিন প্রতিবেশী মো. রুবেলের মেয়ে খামারকান্দি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রীকে দীর্ঘদিন ধরে স্কুলে যাওয়া আসার পথে যৌন হয়রানী করে আসছিল।

এঘটনায় রুহুল আমিনের বাবার কাছে ছাত্রীর বাবা বিচার চাইলে তারা ক্ষিপ্ত হয়ে গত শুক্রবার বিকেল ৫ টার দিকে বাড়ির ভিতরে কেউ না থাকার সুযোগে রুহুল আমিন ভিতরে প্রবেশ করে ছাত্রীকে টেনে হেচড়ে জাপটে ধরে বিবস্ত্র করে শ্লীলতাহানির চেষ্টা করে। ছাত্রীর চিৎকারে তার বাবা-মা এগিয়ে আসলে লম্পট রুহুল আমিন পালিয়ে যায়। পরে ওইদিন রাতেই ছাত্রীর মা হয়ে শেরপুর থানায় একটি অভিযোগ দায়ের করে।

এব্যাপারে রুহুল আমিনের মা রুবিয়া খাতুন বলেন, মানুষের চলাচলে রাস্তা বন্ধ করাকে কেন্দ্র করে গত পরশুদিন আমার মুরগী তারা মেরে ফেলে। এরথেকে বাঁচার জন্য তারা আমার ছেলের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছে।

এব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবীর বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

বার্তা বাজার/এম.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর