করোনায় ২৪ ঘণ্টায় মৃত ৯ জনের ৫ জনই নারী

দেশে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৩০৯ জন। এদিন এ ভাইরাসে মৃত্যু হয়েছে ০৯ জনের। দেশে এ পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৯৮ জনে। মোট মৃত্যু হয়েছে ১৪০ জনের। গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থদের খবর পাওয়া যায়নি। দেশে মোট সুস্থ হয়েছেন ১১২ জন।

শনিবার (২৫ এপ্রিল) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

ডা. নাসিমা সুলতানা জানান, দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৩০৯ জন আক্রান্ত হয়েছে। এদিনে আরও ০৯ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মাঝে নারী ৫ জন এবং পুরুষ ৪ জন। মৃত্যুদের ঢাকায় তিনজন ও ঢাকার বাইরে ৬ জন। গত ২৪ ঘণ্টায় নমুন সংগ্রহ করা হয়েছে ৩৪২২টি এর মাঝে ৩৩৩৭টি পরীক্ষা করা হয়েছে।

এর আগে, গতকাল শুক্রবার দেশে একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৫০৩ জন। মৃত্যু হয়েছে ০৪ জনের। এদিন সুস্থ হয়েছেন ০৪ জন।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর