নতুন দু’টিসহ মোট ৬০ জেলায় করোনা রোগী পাওয়া গেছে

দেশে নতুন করে দুটি জেলা আক্রান্ত হওয়ার পাশাপাশি মোট ৬০টি জেলা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। শনিবার (২৫ এপ্রিল) নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, শুক্রবার পর্যন্ত দেশে মোট ৫৮টি জেলায় করোনা রোগী পাওয়া গেলেও এবার নতুন করে আরও দুটি জেলা সংক্রমিত হয়েছে। জেলা দুটো হলো-বরিশাল বিভাগের ভোলা ও রাজশাহী বিভাগের নাটোর। এখন পর্যন্ত যে রাঙামাঠি, খাগড়াছড়ি, সাতক্ষীরা ও ঝিনাইদহে করোনা সংক্রমনের তথ্য পাওয়া যায়নি।

দেশে গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে ৩০৯ জন। এদিন এ ভাইরাসে মৃত্যু হয়েছে ০৯ জনের। দেশে এ পর্যন্ত মোট করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৯৯৮ জনে। মোট মৃত্যু হয়েছে ১৪০ জনের।

বার্তাবাজার/এসজে

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর