ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বাবাকে বেশ কয়েকদিন হুমকি দিয়ে অবশেষে কুপিয়ে হত্যা করেছে তারই ছেলে। শনিবার (২৫ এপ্রিল) ভোরে ঘটনাটি ঘটেছে উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের খামখেয়ালী বাজারের পাশে মুন্সী বাড়িতে।
জানা যায়, মুন্সী বাড়ির আব্দুল খালেক (৬৫) কে তারই ছেলে লিটন (৩৫) বেশ কিছুদিন ধরে মেরে ফেলবে বলে হুমকি দিয়ে আসছিল। তাই প্রাণভয়ে আব্দুল খালেকও ছেলের সামনে খুব একটা যেতো না। শোনিবার সেহরি খাওয়ার পড় সবাই ঘুমিয়ে পড়লে ঘরে ঢুকে আব্দুল খালেককে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে লিটন।
এ বিষয়ে ফুলবাড়িয়া থানার ওসি ফিরোজ তালুকদার বলেন, হত্যাকারী লিটন মানসিক ভারসাম্যহীন। তবে ঠিক কি কারণে খুন হয়েছে তদন্ত করলে বিস্তারিত বলা যাবে। পুলিশ ঘটনাস্থলে গিয়েছে।
বার্তাবাজার/এসজে