আরেকটা ইসলামি আইন বাতিল করলো সৌদি আরব

অপরাধীদের শাস্তি হিসাবে বেত মারাকে নিষিদ্ধ করেছে সৌদি আরব। আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে চলতি মাসের শুরুর দিকেই সৌদি আরবের সর্বোচ্চ আদালত এই আইন পরিবর্তন করার নির্দেশ দিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বেত মারার পরিবর্তে কারাদন্ড বা জরিমানা করার বিধান চালু করা হয়েছে। সৌদি আরবের আইনি ব্যবস্থায় কোনও ধারা নেই, তাই বিচারকরা সাজা প্রদানের ক্ষেত্রে অনেকটাই ছাড় পান।

বিভিন্ন মানবাধিকার সংস্থা দীর্ঘদিন ধরেই সৌদি আরবের বিচার ব্যবস্থার সমালোচনা করে আসছে। জনসম্মুখে মদ্যপানের মতো অপরাধের জন্যও সৌদি আরবে বেত্রাঘাতের সাজা দেয়া হতো বলেও সমালোচনা হয়েছে অনেক। এবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশটিকে আধুনিকায়নের যে পদক্ষেপ নিয়েছেন, তার অংশ হিসেবেই বাতিল হলো এই বেত্রাঘাতের সাজা।

উল্লেখ্য, ইসলাম অবমাননা ও সাইবার ক্রাইমের দায়ে ২০১৫ সালে সৌদি ব্লগার রাইফ বাদাউয়িকে প্রকাশ্যে বেত্রাঘাতের সাজা দেয়া হয়। পরবর্তীতে যা আন্তর্জাতিক গণমাধ্যমে স্থান করে নেয়।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর